News Flash

  • Home
  • দিনের খবর
  • গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের
Image

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য স্থির করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি এলাকার প্রতিটি বাড়িতে ছাদে সৌর প্যানেল বসানোর জন্য বাসিন্দাদের আহ্বান জানান।

রবিবার আহমেদাবাদে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই সবুজ আচ্ছাদন বেড়ে প্রায় ১১.২৩ শতাংশ হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এই পরিমাণ প্রায় দ্বিগুণ করে ২০ শতাংশে নিয়ে যাওয়াই তাঁর ব্যক্তিগত সংকল্প।

অমিত শাহ বলেন, “২০২৯ সালের নির্বাচনের মধ্যে গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০ শতাংশ সবুজায়ন নিশ্চিত করাই আমার ব্যক্তিগত লক্ষ্য। আমাদের সবাইকে একসঙ্গে এই লক্ষ্য পূরণ করতে হবে।”

তিনি আবাসন সমিতিগুলিকে খালি জমি ব্যবহার করে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, এই লক্ষ্য পূরণে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটানোর ওপরও জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, দেশের সব লোকসভা কেন্দ্রের মধ্যে গান্ধীনগর লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি সংখ্যক রুফটপ সৌর স্থাপন হয়েছে।

তিনি বলেন, আবাসন সমিতি ও বাড়ির মালিকরা সৌর প্যানেল স্থাপন করলে উৎপাদিত বিদ্যুৎ লিফট, রাস্তার আলো-সহ সাধারণ পরিষেবায় ব্যবহার করা যাবে এবং পরিবারের বিদ্যুৎ খরচও কমবে।

অমিত শাহ বলেন, “কোনও বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ছাদ যেন সৌর প্যানেল ছাড়া না থাকে।”

তাঁর বক্তব্য, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়লে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, বিদ্যুৎ উৎপাদনজনিত কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং শহরের তাপমাত্রা কমাতেও সহায়তা করবে।

তিনি বাসিন্দাদের দুটি দীর্ঘমেয়াদি জনআন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান—একটি বৃক্ষরোপণ এবং অন্যটি ছাদে সৌর প্যানেল স্থাপন।

তিনি বলেন, “আপনাদের আবাসন বা এলাকার কোনও কোণ যেন গাছহীন না থাকে। একইভাবে কোনও বাড়ি যেন রুফটপ সৌর প্যানেল ছাড়া না থাকে।”

অনুষ্ঠানে অমিত শাহ জানান, রবিবার বিকেলের মধ্যে গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ১.২৫ কোটিরও বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দিনের পরবর্তী সময়ে তিনি ব্যক্তিগতভাবে থালতেজ, সারখেজ ও স্টেডিয়াম ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এই বৃক্ষরোপণ অভিযান আহমেদাবাদে ১০১টি অক্সিজেন পার্কের উদ্বোধন এবং একাধিক নাগরিক উন্নয়ন প্রকল্পের সূচনার সঙ্গে মিলিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শহুরে পরিকাঠামো উন্নয়ন ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা।

……

Releated Posts

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু

চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সাত বছরে ৭ কোটি গাছ রোপণ করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী: অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গত সাত বছরে দেশের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) ৭ কোটি গাছ রোপণ করেছে…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

প্রবীণ সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে শোকপ্রকাশ অমিত শাহের, বললেন ‘ভারতের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক আইকন’

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): কিংবদন্তি নেপথ্য সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026

দাতিয়া উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিক্ষোভে উত্তাল বিজেপি, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী

দাতিয়া (মধ্যপ্রদেশ), ১১ জুলাই (আইএএনএস): দাতিয়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বিক্ষোভ শনিবার ভোরে হিংসাত্মক…

ByByNews Desk Jul 11, 2026

Leave a Reply

Scroll to Top