News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সরব সিপিআই(এম), পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম)। মঙ্গলবার দলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেয়। পাশাপাশি পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। দলীয় প্রতিনিধি দলে ছিলেন সিপিআই(এম)-এর পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতা অমল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিপিআই(এম)-এর অভিযোগ, প্রায় এক মাস আগে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটলেও পুলিশ দীর্ঘ সময় পর ঘটনাস্থলে তদন্তে যায়। আরও বিস্ময়কর বিষয়, পুলিশ যখন ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছিল, তখনই বাড়ির গেটের সামনে পরিবারের এক সদস্যকে ঘুমপাড়ানি স্প্রে প্রয়োগ করে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।

এ প্রসঙ্গে সিপিআই(এম) নেতা অমল চক্রবর্তী বলেন, একটি গুরুতর অপরাধের তদন্তে পুলিশের এমন বিলম্ব এবং পুলিশের উপস্থিতিতেই ছিনতাইয়ের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তাঁর দাবি, এই ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখা উচিত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পেট্রোল বোমা নিক্ষেপ ও ছিনতাই—উভয় ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

স্মার্ট মিটার, বিদ্যুৎ সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কংগ্রেসের তীব্র আক্রমণ

আগরতলা, ৭ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা এবং সাম্প্রতিক অপরাধমূলক ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 8, 2026

বিশালগড়ে ‘অপহরণ’ নয়, নিষিদ্ধ কফসিরাপ লুটের অভিযোগ, সিসিটিভিতে মিলল গুরুত্বপূর্ণ সূত্র, গ্রেপ্তার ৫

বিশালগড়, ৭ জুলাই: শনিবার গভীর রাতে বিশালগড়ের মুড়াবাড়ি–কড়ইমুড়া সড়কে সংঘটিত বহুল আলোচিত ছিনতাই ও কথিত অপহরণের ঘটনায় তদন্তে নেমে…

ByByReshmi Debnath Jul 8, 2026

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য ধর্মনগরে

ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চারুপাশা রেললাইন এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 8, 2026

মহাদেব টিলায় বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির, তদন্তে পুলিশ

খোয়াই, ৭ জুলাই: খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকায় নিজের বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jul 8, 2026

Leave a Reply

Scroll to Top