News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছিনতাই মামলার তদন্তে বড় সাফল্য, মুড়াবাড়ি কবরখলা এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকাফ সিরাপ উদ্ধার
Image

ছিনতাই মামলার তদন্তে বড় সাফল্য, মুড়াবাড়ি কবরখলা এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকাফ সিরাপ উদ্ধার

বিশালগড়, ৭ জুলাই: বিশালগড়ের সাম্প্রতিক ছিনতাই মামলার তদন্তে বড় সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ। মামলার তদন্তে নেমে মুড়াবাড়ি কবরখলা এলাকার জঙ্গল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ (ফেন্সিডিল ও এসকাফ) উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত দুই ব্যক্তি এখনও পুলিশের নাগালের বাইরে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অভিযুক্ত ফেরদৌস মিয়া ও মিঠুন মিয়াকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বিশালগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় দাসের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল মুড়াবাড়ি কবরখলা এলাকার গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চালায়।

অভিযান চলাকালীন পুলিশ গোপন সূত্রে খবর পায় যে অভিযুক্তরা ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে জঙ্গলে ব্যাপক তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকাফ কফ সিরাপ উদ্ধার হয়। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ফেরদৌস মিয়া ও মিঠুন মিয়াকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সঙ্গে অভিযুক্তদের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এটি কোনো বড় মাদক পাচার চক্রের অংশ কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিশালগড়ের সাম্প্রতিক ছিনতাই ও লুটপাট মামলার তদন্তে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সর্বশেষ এই মাদক উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে তদন্তকারী দল।

Releated Posts

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top