News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ
Image

ত্রিপুরার সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, জারি শিক্ষা দপ্তরের নির্দেশ

আগরতলা, ৭ জুলাই: ত্রিপুরার সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’-এর পাশাপাশি জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ সমবেতভাবে গাওয়ার মাধ্যমে শুরু হবে
। আজ শিক্ষা দপ্তরের তরফ থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৬ সালের ২৮ জানুয়ারি জারি করা নির্দেশিকায় জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর যথাযথ মর্যাদা, শিষ্টাচার এবং সরকারি স্বীকৃত সংস্করণ অনুসরণের বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকার আলোকে ত্রিপুরা সরকার রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়ের পাশাপাশি সরকার স্বীকৃত অনুদানপ্রাপ্ত এবং অনুদানবিহীন সমস্ত মাদ্রাসা বিদ্যালয়েও প্রতিদিনের প্রাতঃকালীন সমাবেশে প্রথমে ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ এবং পরে জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’ পরিবেশন করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, জাতীয় গান পরিবেশনের সময় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদের যথাযথ সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে।

শিক্ষা দপ্তর জানিয়েছে, যুবসমাজের মধ্যে জাতীয় সংহতি, দেশপ্রেম এবং জাতীয় প্রতীকগুলির প্রতি নিঃশর্ত শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন অনুষ্ঠিত ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ প্রশাসন (গোপনীয় ও মন্ত্রিসভা) দপ্তরের মাধ্যমে সেই সিদ্ধান্ত শিক্ষা দপ্তরকে জানানো হয়। পরবর্তীতে ৩ জুলাই অতিরিক্ত সচিব রাজীব দত্ত স্বাক্ষরিত নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে তা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Releated Posts

‘আগামী মাস থেকে সক্রিয় রাজনীতিতে থাকব না’, তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি প্রদ্যোতের

আগরতলা, ৬ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার সাফল্যের পর সামাজিক মাধ্যমে এসে একদিকে তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়নের…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্য, গণদেবতা ও কর্মী-সমর্থকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের উল্লেখযোগ্য সাফল্যে রাজ্যের জনগণ এবং…

ByByReshmi Debnath Oct 6, 2026

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top