News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা
Image

প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা বিপর্যস্ত, তেলিয়ামুড়ায় বিক্ষোভ-জাতীয় সড়ক অবরোধ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

তেলিয়ামুড়া, ৬ জুলাই: টানা তিন দিন ধরে প্রিপেইড বিদ্যুৎ রিচার্জ পরিষেবা অচল থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তেলিয়ামুড়া মহকুমার গ্রাহকরা। সার্ভার বা লিংক বিভ্রাটের কারণে রিচার্জ করতে না পেরে সোমবার বিদ্যুৎ দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হন কয়েক হাজার গ্রাহক। পরবর্তীতে আন্দোলন জাতীয় সড়ক অবরোধে রূপ নিলে গোটা তেলিয়ামুড়া শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ পরিষেবা সাধারণ মানুষের একমাত্র ভরসা হলেও সার্ভার সমস্যার কারণে প্রিপেইড মিটার রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ফলে বহু পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

সোমবার ক্ষুব্ধ গ্রাহকরা প্রথমে বিদ্যুৎ দপ্তরের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁরা তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সার্ভার সমস্যা দূর করে রিচার্জ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে স্থায়ী প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়ার মহকুমাশাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ, মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষ্ণান-সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘক্ষণ আলোচনা চললেও কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে, গ্রাহকদের দাবি, প্রিপেইড বিদ্যুৎ পরিষেবায় বারবার সার্ভার বিভ্রাটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে নিরবচ্ছিন্ন রিচার্জ পরিষেবা নিশ্চিত করার জন্য বিদ্যুৎ নিগম ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Releated Posts

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026

ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস: মানিক সরকার

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 21, 2026

বর্ধিত বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি, তিন মাসে ফেরত অতিরিক্ত টাকা : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে। বর্ধিত ফিক্সড চার্জের উপর…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top