News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুঞ্জবনে একই গাছে যুবক ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কল্যাণপুরে
Image

কুঞ্জবনে একই গাছে যুবক ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কল্যাণপুরে

কল্যাণপুর, ১ জুলাই:  কল্যাণপুর থানার অন্তর্গত কুঞ্জবন এলাকায় একই গাছের ডালে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন হরিদাস পাল (২৬), পিতা বুলু পাল এবং পাপিয়া শীল পাল (৩০), স্বামী জীবন পাল। বুধবার সকালে এলাকার একটি নির্জন রাবার বাগানে স্থানীয় বাসিন্দারা তাদের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি ব্যক্তিগত সম্পর্কজনিত ঘটনার সঙ্গে জড়িত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ভিত্তিতেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top