News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার
Image

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো স্বাধীনতা দিবস। খোয়াই জেলার সরকারি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খোয়াই বিমানবন্দর মাঠে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝাঁ, একাধিক বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।

স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী ও সংগঠনের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজে ছিল টিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ, এনএসএস-সহ অন্যান্য দল। জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা স্বাধীনতা সংগ্রামী ও দেশের জন্য আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্রত্যেক প্রজন্মের। স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করে দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যেতে হবে। তাঁর কথায়, “আমাদের প্রত্যেকটি প্রজন্মকে স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। ভয়হীন জীবনযাপন স্বাধীনতারই অঙ্গ।”

পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ভাবধারায় একক ও সমবেত নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় স্বাধীনতার আবেগ ও দেশপ্রেমের বার্তা ফুটে ওঠে। পুরো অনুষ্ঠান ঘিরে খোয়াই বিমানবন্দর মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top