News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চার মাস ধরে বন্ধ সামাজিক ভাতা, বকেয়া পরিশোধের দাবিতে হেজামারা ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ
Image

চার মাস ধরে বন্ধ সামাজিক ভাতা, বকেয়া পরিশোধের দাবিতে হেজামারা ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ

আগরতলা, ১ জুলাই: দীর্ঘ চার মাস ধরে সামাজিক ভাতার অর্থ না পাওয়ার অভিযোগে বুধবার হেজামারা আরডি ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক জনজাতি ভাতা প্রাপক। তিন দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভকারীরা ব্লকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান এবং পরে বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি বছরের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত সামাজিক ভাতার অর্থ প্রদান সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির উপভোক্তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের দাবি, অবিলম্বে চার মাসের বকেয়া ভাতা একসঙ্গে পরিশোধ করতে হবে।

ডেপুটেশনে তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। প্রথমত, মার্চ থেকে জুন পর্যন্ত বকেয়া সামাজিক ভাতা দ্রুত প্রদান করতে হবে। দ্বিতীয়ত, প্রতি মাসের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে মাসের প্রথম দিনেই ভাতার অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। তৃতীয়ত, প্রত্যেক ভাতা প্রাপকের জন্য স্মার্ট কার্ড চালু করতে হবে, যাতে তারা যেকোনো স্থান থেকে সহজেই ভাতার অর্থ উত্তোলন করতে পারেন।

সকাল থেকেই হেজামারা ব্লকের অধীন ২১টি এডিসি ভিলেজের জনজাতি ভাতা প্রাপকরা ব্লক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক এবং সিধাই থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভ চলাকালীন হেজামারা আরডি ব্লকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানানো হয়। আন্দোলনকারীদের দাবি, ব্লক প্রশাসন এবং হেজামারা আইসিডিএস দপ্তরের সিডিপিও দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

পরে স্থানীয় এমডিসি রবীন্দ্র দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁর উপস্থিতিতেই আন্দোলনকারীরা বিডিওর উদ্দেশ্যে দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেন এবং দ্রুত সমস্যা সমাধানের দাবি পুনর্ব্যক্ত করেন।

Releated Posts

সাত দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন ডিওয়াইএফআই-এর

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান…

ByByReshmi Debnath Jul 1, 2026

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি

তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির

আগরতলা, ১ জুলাই: নন্দননগরের এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার সারা ভারত…

ByByReshmi Debnath Jul 1, 2026

কুঞ্জবনে একই গাছে যুবক ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কল্যাণপুরে

কল্যাণপুর, ১ জুলাই:  কল্যাণপুর থানার অন্তর্গত কুঞ্জবন এলাকায় একই গাছের ডালে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক…

ByByReshmi Debnath Jul 1, 2026

শিক্ষক সংকটে উত্তাল বিদ্যালয়, তালাবন্দি স্কুলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ১ জুলাই : দীর্ঘদিনের শিক্ষক সংকটের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়।…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন আসাম রাইফেলসের

আগরতলা, ১ জুলাই: তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সামরিক বাহিনী সম্পর্কে সচেতনতা এবং প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ‘স্যামসাং সলভ ফর টুমরো’ কর্মশালা, উদ্ভাবন ও স্টার্টআপে শিক্ষার্থীদের উৎসাহ

আগরতলা, ১ জুলাই: শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে…

ByByReshmi Debnath Jul 1, 2026

Leave a Reply

Scroll to Top