News Flash

  • Home
  • দেশ
  • আদানির ভিঝিঞ্জাম বন্দরে ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ১.৩৯৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমএসসি গ্রুপের সহযোগী সংস্থা
Image

আদানির ভিঝিঞ্জাম বন্দরে ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ১.৩৯৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমএসসি গ্রুপের সহযোগী সংস্থা

আমদাবাদ, ৩০ জুন (আইএএনএস): আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এপিএসইজেড) মঙ্গলবার জানিয়েছে, এমএসসি গ্রুপ-এর কনটেনার টার্মিনাল পরিচালনাকারী ও বিনিয়োগকারী সহযোগী সংস্থা টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেড (টিআইএল)-এর সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় টিআইএল আদানি ভিজিনজাম পোর্ট প্রাইভেট লিমিটেড-এ ৪৯ শতাংশ অংশীদারিত্বের জন্য প্রায় ১.৩৯৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

সংস্থার দাবি, এটি ভারতের বন্দর পরিকাঠামো খাতে এককভাবে সর্ববৃহৎ বিদেশি বেসরকারি বিনিয়োগ। এর মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভিঝিঞ্জাম বন্দর একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

মোট ২.৮৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির ভিত্তিতে টিআইএলের ৪৯ শতাংশ অংশীদারিত্বের মূল্য ১.৩৯৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

এপিএসইজেড-এর হোল-টাইম ডিরেক্টর ও সিইও অশ্বানী গুপ্তা বলেন, “ভিঝিঞ্জাম বন্দর দ্রুত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হয়েছে। চালু হওয়ার মাত্র ১৮ মাসের মধ্যে ২০ লক্ষ টিইইউ কার্গো হ্যান্ডলিংয়ের মাইলফলক স্পর্শ করা ভারতের প্রথম বন্দর এটি।”

তিনি আরও বলেন, “এমএসসি-র সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে ভিঝিঞ্জাম বন্দরে সম্প্রসারণ করতে পেরে আমরা আনন্দিত। এই সহযোগিতা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে আরও কার্যকর করবে এবং ভারতের জন্য আন্তর্জাতিক উন্নত ও উদীয়মান বাজারে প্রবেশ আরও সহজ করবে।”

তবে এই চুক্তি কার্যকর হওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থাসহ প্রয়োজনীয় সব অনুমোদন নিতে হবে।

সংস্থার মতে, এই কৌশলগত অংশীদারিত্বের ফলে অতিরিক্ত কার্গো আসবে, বন্দরের সক্ষমতা দ্রুত বাড়বে, বাংলাদেশমুখী কার্গো পরিবহনে অংশীদারিত্ব বৃদ্ধি পাবে, পূর্ব আফ্রিকার বাণিজ্য রুটে উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং রিলে কার্গোর পরিমাণও বাড়বে।

টিআইএল বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ কনটেনার টার্মিনাল অপারেটর। এমএসসি গ্রুপের অধীনস্থ এই সংস্থার পাঁচটি মহাদেশে ১০০-রও বেশি কনটেনার টার্মিনাল রয়েছে এবং বছরে ৭ কোটিরও বেশি টিইইউ কার্গো পরিচালনা করে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে চালু হওয়া ভিঝিঞ্জাম বন্দর ভারতের প্রথম গভীর-ড্রাফট মেগা ট্রান্সশিপমেন্ট বন্দর। বর্তমানে এর বার্ষিক সক্ষমতা ১৬ লক্ষ টিইইউ। সম্প্রসারণের কাজ শেষ হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এই সক্ষমতা বেড়ে ৫৭ লক্ষ টিইইউ-তে পৌঁছাবে বলে সংস্থার দাবি।

ইউরোপ, পারস্য উপসাগর এবং দূরপ্রাচ্যকে সংযুক্তকারী পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সমুদ্রপথ থেকে মাত্র ১০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত এই বন্দরের কৌশলগত অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫-২৬ অর্থবর্ষে ভিঝিঞ্জাম বন্দর ১৩ লক্ষ টিইইউ কার্গো পরিচালনা করেছে। চালুর প্রথম বছরেই ৬১৫টি জাহাজ পরিষেবা দিয়েছে এবং ১০ লক্ষ টিইইউ কার্গো পরিচালনার মাইলফলক স্পর্শ করা ভারতের দ্রুততম বন্দর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top