News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট
Image

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত সড়ক এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনামুড়া থানার পুলিশের একটি টহলদল কুলুবাড়ী সীমান্ত সড়ক এলাকায় মোবাইল ডিউটি চলাকালীন একটি পরিত্যক্ত স্থান থেকে প্রায় ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৪২০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকের প্রকৃত মালিক বা পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সোনামুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) ইন্সপেক্টর তাপস দাস জানান, পরিত্যক্ত স্থান থেকে প্রায় ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হবে। পাশাপাশি ৪২০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মূলত বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যই নেশাসামগ্রী পরিত্যক্ত জায়গায় মজুত রাখা হয়েছিল। মাদক পাচারচক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

Leave a Reply

Scroll to Top