News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে, তদন্তের দাবি
Image

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে, তদন্তের দাবি

আগরতলা, ২৪ জুন : দক্ষিণ ত্রিপুরার গোলাঘাটি এলাকায় গ্রাহকের জমা দেওয়া টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের সিএসসি পরিচালিত ভিলেজ কনসালট্যান্ট (ভি.সি) সমরজিৎ সিংহার বিরুদ্ধে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সাউথ গোলাঘাটির দুই গ্রাহক তাদের পৃথক দুটি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে জমা দেওয়ার জন্য সমরজিৎ সিংহার হাতে অর্থ তুলে দেন। অভিযোগ, বিভিন্ন সময়ে কখনও নেটওয়ার্ক সমস্যার অজুহাত, আবার কখনও অন্য নানা কারণ দেখিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও ওই অর্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করা হয়নি।

পরবর্তীতে ক্ষুব্ধ গ্রাহকরা বিষয়টি গোলাঘাটি বাজার সমিতিকে অবহিত করেন। বাজার সমিতির প্রতিনিধিরা গ্রাহকদের নিয়ে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে সমরজিৎ সিংহার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় মহলে আরও অভিযোগ উঠেছে যে, সমরজিৎ সিংহ বিভিন্ন সময়ে সরল-সোজা গ্রামবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আয় শংসাপত্র, পিআরটিসি-সহ বিভিন্ন ধরনের নথি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে থাকেন। যদিও এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সমরজিৎ সিংহার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ এবং সিএসসি কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর এলাকাবাসীর। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত নিজেদের অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানিয়েছেন।

………..

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top