News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা
Image

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লেও অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি।

জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিট নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস বীরেন্দ্রনগর বাজার অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় উদ্ধারকাজে হাত দেন। অগ্নিনির্বাপক দপ্তর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী থাকলেও কেউ গুরুতরভাবে আহত হননি। ফলে চালক ও যাত্রীরা অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top