News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দুই ভাই, তদন্তে পুলিশ
Image

মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দুই ভাই, তদন্তে পুলিশ

আগরতলা, ২৪ জুন : পূর্ব আগরতলা মহকুমার এনসিসি থানার অন্তর্গত ইন্দ্রনগর কবরখলা আইটিআই রোড এলাকার এক গৃহবধূর উপর মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর দুই দেবর বিমল দাস ও অমল দাসের বিরুদ্ধে। ঘটনার পর নির্যাতিতা পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত দুই ভাই তাঁদের বৌদিকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতেন এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাবও দিতেন। মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর বাকবিতণ্ডা চলাকালীন তাঁর দুই দেবর ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ।

নির্যাতিতা প্রতিবাদ জানালে বিমল দাস ও অমল দাস তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। এরপর তাঁকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে নখের আঁচড় দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

পরবর্তীতে কোনওরকমে অভিযুক্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিজের ছোট মেয়ে ও জামাতার সহায়তায় হাসপাতালে চিকিৎসা করান তিনি। এরপর পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযুক্ত দুই দেবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সেকেরকোটে মেয়ের বাড়িতে আশ্রয় নেন।

বুধবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ও তাঁর ছোট মেয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top