News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের ঢল, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
Image

অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের ঢল, সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

আগরতলা, ২৩ জুন : অম্বুবাচী উপলক্ষে আজ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বামী, সন্তান, পরিবার ও সমাজের মঙ্গল কামনায় এদিন মন্দির প্রাঙ্গণে মহিলারা ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।

শাস্ত্র মতে, ‘অম্বুবাচী’ শব্দটি ‘অম্বু’ ও ‘বাচী’ শব্দের সমন্বয়ে গঠিত। ‘অম্বু’ অর্থ জল এবং ‘বাচী’ অর্থ বসন্ত। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অম্বুবাচী নারীর সৃষ্টিশক্তি ও মাতৃত্বের প্রতীক। প্রতি বছর জুন মাসে এই উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধু-সন্তের সমাগম ঘটে। চার দিনব্যাপী এই পর্বে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়।

আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরেও অম্বুবাচী উপলক্ষে চারদিন ধরে বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে বিবাহিত মহিলারা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় পূজায় অংশগ্রহণ করেন এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন।

অম্বুবাচী পর্বকে কেন্দ্র করে আজ থেকেই রাজ্যের বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে সিঁদুর খেলার উৎসব। রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরেও মহিলাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এই প্রথা পালিত হয়। পরিবার ও সমাজের কল্যাণ কামনায় তারা প্রার্থনা জানান।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, অম্বুবাচীর তিন দিন কোনো শুভ কাজ করা হয় না। এই সময় কৃষকরাও জমিতে লাঙ্গল চালানো থেকে বিরত থাকেন। ভূমিকে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই যুগ যুগ ধরে এই প্রথা অনুসরণ করে আসছেন বলে জনশ্রুতি রয়েছে। ধর্মীয় আচার ও ঐতিহ্যের সমন্বয়ে অম্বুবাচী পর্ব আজও সমান গুরুত্ব ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে।

Releated Posts

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top