News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৪৯ বোতল এসকফ কফসিরাপ
Image

শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৪৯ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ২৩ জুন: সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় নিরাপত্তা বাহিনীর হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে মোট ৪৯ বোতল এসকফ কফসিরাপ ছিল, যা ঘটনাস্থলে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় পড়ে ছিল।

পরে আইনানুগ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত কফসিরাপগুলো বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় সোনামুড়া থানার পুলিশ একটি তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া কফসিরাপগুলোর প্রকৃত মালিক বা পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে তদন্ত চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা মাদকসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিরাপত্তা বাহিনী ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top