News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস পালিত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে
Image

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস পালিত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং মাল্যদানসহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।

বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের নেতৃত্বে ৪৪ নম্বর ওয়ার্ডের চণ্ডীমাতা ক্লাব এলাকা থেকে একটি সুবিশাল প্রভাতফেরি বের হয়। প্রভাতফেরিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ডুকলি এলাকার ভারত মাতা ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ, দেশপ্রেম এবং জাতির প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁর আত্মত্যাগ ও দেশসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিন সাধারণ মানুষের অংশগ্রহণে ডঃ মুখার্জির জীবন ও কর্মভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে ৫০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুকান্ত চন্দ্র, এলাকার কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী, ডুবলি ব্লকের চেয়ারম্যান বুলন সাহা, বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আগরতলার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করেন। এ সময় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ডঃ মুখার্জির আদর্শকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ, আদর্শ এবং দেশপ্রেমকে স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top