News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল
Image

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন এলাকার আমতলিতে অবস্থিত আলোর দিশারি শিশু নিবাস এবং আর.কে. পুর এলাকার খিলপাড়ায় অবস্থিত বালক শিশু নিবাস পরিদর্শন করেন। তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়ে পৌঁছালে গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথেরের উপস্থিতিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অসীম সাহা রাজ্যপালকে স্বাগত জানান। রাজ্যপাল বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছও রোপণ করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন। পরে তিনি ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গেও মিলিত হন। রাজ্যপাল ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগ ব্যায়াম এবং দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে।

বিদ্যালয় পরিদর্শনের পর রাজ্যপাল কাকড়াবনের আমতলিতে অবস্থিত আলোর দিশারি শিশু নিবাস পরিদর্শন করেন। রাজ্যপাল শিশুদের সঙ্গে কথা বলে তাদের পড়াশুনা, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। শিশুরা রাজ্যপালকে নিজেদের হাতে তৈরি উপহার দিয়ে সম্মানিত করেন। এরপর রাজ্যপাল আর.কে. পুরের খিলপাড়ায় অবস্থিত বালক শিশু নিবাস পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার তাদের জন্য বিনামূল্যে শিক্ষা ও অন্যান্য সহায়তা দিচ্ছে। রাজ্যপালের সফরের সময় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার রিশব সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top