News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য
Image

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রবিবার রাতে ধলাবিল সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক হন ওই যুবক। পরে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মনা কুমার দাস (৩০)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ ধলাবিল সংলগ্ন এলাকায় এক অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে স্থানীয়রা বিষয়টি খোয়াই থানায় জানায়।

খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মনা কুমার দাস, পিতা বীরেন চন্দ্র দাস এবং বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ এখন খতিয়ে দেখছে, বৈধ নথিপত্র ছাড়া তিনি কীভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেন এবং এর পিছনে কোনও দালালচক্র বা অনুপ্রবেশকারী চক্র জড়িত রয়েছে কি না। ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশের একাধিক ঘটনা সামনে আসায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়িয়েছে। এর মধ্যেই ধলাবিল এলাকায় বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top