News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ
Image

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায়, যেখানে ক্ষুব্ধ অটোচালকরা সড়কের দুরবস্থার বিরুদ্ধে সরব হন।

অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখলা পর্যন্ত সড়কের একাধিক অংশ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বড় বড় গর্ত এবং ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। পাশাপাশি, এই সড়কে দুর্ঘটনার ঝুঁকিও ক্রমশ বেড়ে চলেছে বলে দাবি চালকদের।

বিক্ষোভকারীদের বক্তব্য, সংশ্লিষ্ট সড়ক দিয়ে প্রতিদিন ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করে। ভারী যানবাহনের অতিরিক্ত চাপের ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। এর ফলে অটোচালকদের যানবাহনের ক্ষতি হওয়ার পাশাপাশি যাত্রী পরিষেবা দিতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অটোচালকদের দাবি, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের ক্ষেত্রে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধের কর্মসূচি গ্রহণ করেছেন।

অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়। অটোচালকরা দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top