News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রঞ্জিতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য; পরিবারের অভিযোগ খুনের
Image

রঞ্জিতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য; পরিবারের অভিযোগ খুনের

আগরতলা, ২১ জুন: রাজধানীর রঞ্জিতনগর এলাকার কাটাখালের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃত যুবকের নাম শুভজিৎ পাল। তাঁর পিতা বিশ্বজিৎ পাল। পরিবারের বাড়ি আগরতলার চান্দিনামুড়া এলাকায়। পেশায় শুভজিৎ একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ শুভজিৎ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাননি।
রবিবার সকালে রঞ্জিতনগর এলাকার কাটাখালের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি শুভজিৎ পালের বলে শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।

এদিকে, মৃতের ভাইয়ের অভিযোগ, শুভজিতের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছে পরিবার।

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, শুভজিৎ নেশা সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় পরিচিত ছিলেন। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে পুলিশ এখনই কোনো সম্ভাবনাকে উড়িয়ে না দিয়ে সবদিক খতিয়ে দেখছে।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ।

Releated Posts

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026

১০৯৮-এ ফোন করে নিজের বাল্যবিবাহ রুখল নাবালিকা, ঊনকোটিতে চাইল্ড লাইনের তৎপরতা

কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ…

ByByNews Desk Jun 21, 2026

‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের

কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…

ByByNews Desk Jun 21, 2026

Leave a Reply

Scroll to Top