News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
Image

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তক চালুর দাবিতে আগামী ২৪ জুন আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।

বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন টিএসএফ-এর সহ-সভাপতি জন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতা মনিশ দেববর্মা এবং পিকরাজ দেববর্মা।

জন দেববর্মা জানান, আগামী ২৪ জুন আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এসসি ও এসটি সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ দ্রুত পূরণের দাবি জানানো হবে।
তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে সংরক্ষিত বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। ফলে এসসি ও এসটি সম্প্রদায়ের যোগ্য প্রার্থীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই শূন্যপদগুলি দ্রুত পূরণ করা হলে বহু শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়াও রোমান হরফে ককবরক ভাষার পাঠ্যপুস্তক চালুর দাবিও আন্দোলনের অন্যতম প্রধান বিষয় হবে বলে জানান তিনি। টিএসএফের দাবি, ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের শিক্ষার স্বার্থে রোমান হরফে পাঠ্যপুস্তক প্রণয়ন ও সরবরাহ জরুরি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।
২৪ জুনের কর্মসূচিতে ছাত্র-যুব সমাজসহ বিভিন্ন অংশের মানুষের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে টিএসএফ। আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ও শিক্ষামহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top