News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
Image

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। “ রেগার কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—এমনই আবেগঘন মন্তব্য করেছেন জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি গ্রামের বাসিন্দা রোশনারা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীহারা ও অসহায় রোশনারা খাতুন দীর্ঘদিন ধরে রেগার আওতায় কাজের প্রত্যাশায় ছিলেন। কিন্তু তাঁকে কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে গুলিরাইবাড়ি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ, গুলিরাইবাড়ি ভিলেজের জিআরএস সন্ধিরাম দেববর্মা রোশনারা খাতুনকে রেগার কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নেন। এর প্রতিবাদে গ্রামের রেগা শ্রমিকরা একজোট হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, রোশনারা খাতুনকে কাজের সুযোগ না দিলে তারাও রেগার কাজে অংশ নেবেন না।
এদিন ক্ষুব্ধ শ্রমিকরা বলেন, একজন বয়স্ক, স্বামীহারা ও অসহায় মহিলাকে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা মানবিকতার পরিপন্থী। তাঁরা অবিলম্বে রোশনারা খাতুনকে রেগার কাজে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

রোশনারা খাতুনের আবেগঘন মন্তব্য এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাঁর বক্তব্য, জীবিকার কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় রেগার কাজই তাঁর বেঁচে থাকার একমাত্র ভরসা। সেই সুযোগ থেকেও বঞ্চিত হওয়ায় তিনি চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর আশা, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করে প্রশাসন দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে এবং রোশনারা খাতুনসহ প্রকৃত শ্রমিকদের কাজের সুযোগ নিশ্চিত করবে।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top