News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না
Image

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের অধীনে রান্না করা খাবার বিতরণ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। গ্যাসের অভাবের কথা উল্লেখ করে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রান্না করা খাবারের পরিবর্তে প্যাকেটজাত কেক বিতরণ করছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিড-ডে মিল প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর রান্না করা খাবার দেওয়ার কথা থাকলেও গত তিন দিন ধরে বিদ্যালয়ে সেই খাবার সরবরাহ করা হয়নি। পরিবর্তে ছাত্রীদের বাজার থেকে আনা প্যাকেটজাত কেক এবং পানীয় জল দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক চিরঞ্জিত দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রীষ্মকালীন ছুটির আগে সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস ছিল, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় তা শেষ হয়ে যায়। বিদ্যালয় পুনরায় চালু হওয়ার পর নতুন গ্যাস সিলিন্ডার সংগ্রহের চেষ্টা করা হলেও তা সময়মতো পাওয়া যায়নি। সেই কারণে সাময়িকভাবে রান্না করা খাবারের পরিবর্তে কেক বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে, বৃহস্পতিবার বিদ্যালয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পৌঁছানোর পর রান্নার বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের চুলা প্রস্তুত করার উদ্যোগ দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top