News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
Image

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পট আয়োজন করার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক যোগা দিবসের এই বছরের মূল ভাবনা হলো যোগা ফর হেলথি এইজিং। এই আয়োজনের মাধ্যমে একই সঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে অনলাইন যোগা সেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই অনলাইন যোগা সেশনটি আয়ুষ মন্ত্রকের ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে ১৪ জুন সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৭টা ৩৫ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।

অনলাইন যোগা সেশনে যোগ দেওয়ার জন্য অংশগ্রহণকারীকে টোল ফ্রি নম্বর ১৮০০-৩১৫-৭০০৮ এই নম্বরে মিসডকল দিতে হবে। অথবা কিউ.আর. কোড স্ক্যান করেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর অংশগ্রহণকারীর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ম্যাসেজ পাঠানো হবে যেখানে অফিসিয়াল সেশনে যোগদানের লিংক থাকবে। রাজ্য আয়ুষ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক অংশগ্রহণকারীকে অবশ্যই নিজের ব্যক্তিগত মোবাইল / ট্যাব কম্পিউটার ব্যবহার করে পৃথকভাবে লগ ইন করতে হবে। সেশনে যুক্ত প্রতিটি নিবন্ধিত ডিভাইস গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড প্রচেষ্টার জন্য গণ্য করা হবে। আয়ুষ মন্ত্রকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top