News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজবাদী পার্টি ভেঙে নতুন দল তৈরির ইঙ্গিত সপা নেতা শিবপাল যাদবের
Image

সমাজবাদী পার্টি ভেঙে নতুন দল তৈরির ইঙ্গিত সপা নেতা শিবপাল যাদবের

Shivpal Yadavলখনউ, ৩১ জানুয়ারি (হি.স.) : এবার সমাজবাদী পার্টির ভাঙনের ইঙ্গিত দিলেন খোদ সপা নেতা শিবপাল যাদব| দলের ভাঙন অবশ্যম্ভাবী ছিলই| তাই বলে ভোটের আগেই তা লোকচক্ষুর সামনে আসবে, এমনটা বোধহয় অখিলেশ যাদবও ভাবতে পারেননি| তাই বাবা মুলায়ম সিংয়ের সঙ্গে কোনও বিরোধ নেই বলে সোমবার জাহির করলেও ২৪ ঘণ্টা পেরোতেই এবার চমকটা এল কাকা শিবপাল যাদবের থেকে| মঙ্গলবার সকালে সমাজবাদী পার্টির হয়ে যশবন্তনগর নির্বাচনী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন তিনি| এরপর ছেলে আদিত্য যাদবকে সঙ্গে নিয়ে ইটাওয়ায় আয়োজিত নির্বাচনী প্রচারে সমাজবাদী পার্টির হয়ে ভোট চাওয়ার বদলে, সেখানে দাঁড়িয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করেন তিনি| তিনি বলেন, আগামী ১১ মার্চ ভোটপর্ব মিটলেই দাদা মুলায়ম সিং যাদবের সঙ্গে মিলে নতুন দল গড়বেন| তিনি আরও বলেন, যশবন্তনগর থেকে মনোমনয়ন জমা করলাম| জলঘোলা হলেও এদিন তিনি সাইকেলের হয়েই মনোনয়ন জমা দিলেন|
কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় ভাইপো অখিলেশ যাদবকেও একহাত নেন তিনি| তাঁর মতে, এতদিন কংগ্রেসের কী হাল ছিল কেউ জানে না ৱুঝি? উত্তরপ্রদেশে চারটি আসনও জিততে পারেনি তারা| কোন যুক্তিতে এতগুলো আসন দিয়ে দেওয়া হল| আমাদের লোকজন এবার কী করবে তা কি আদৌ ভেবে দেখা হয়েছে? ক্ষমতা দখল নিয়ে যাদব পরিবারের মধ্যে ঝামেলা বহুদিনের| এক সময় দল ভাঙারও উপক্রম হয়েছিল| তবে রাজ্য বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পরিস্থিতি সামলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| কাকা শিবপালকে হঠিয়ে তিনি খুড়তুতো কাকা রামগোপাল যাদবের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন| মুলায়ম যাদবকে সরিয়ে নিজের হাতে দলের নেতৃত্ব তুলে নিয়েছিলেন| তবে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় দলের অন্দরে ফের মতবিরোধ দেখা দিয়েছে| প্রকাশ্যে অসন্তোষ প্রকাশও করেছেন মুলায়ম সিং যাদব|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top