News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
Image

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ছোট ভাই জালাল উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী রায়না বেগম (৪৪) এবং ছেলে ছালেক উদ্দিন (২৮)। অপরদিকে বড় ভাই নুর উদ্দিন (৬২), তাঁর ছেলে জাকির হোসেন (৩৫) এবং পুত্রবধূ রেশমা বেগমও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ দুই পরিবারের মধ্যে সামান্য বিষয় নিয়ে বচসার সূত্রপাত হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের সদস্যরা আহত হন। এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর আহত ছালেক উদ্দিন অভিযোগ করেন, তাঁর মা-বাবার উপর প্রথমে হামলা চালানো হয়। তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও শাবল ও ইট দিয়ে আঘাত করা হয়, যার ফলে মাথায় গুরুতর চোট লাগে। অন্যদিকে নুর উদ্দিনের পরিবারের দাবি, তাঁদের উপরই আচমকা হামলা চালানো হয়েছে।

দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগে ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে উভয় পরিবারই চুরাইবাড়ি থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top