News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও ‘বাংলাদেশি’ আখ্যার অভিযোগ, শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে হয়রানির দাবি
Image

ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও ‘বাংলাদেশি’ আখ্যার অভিযোগ, শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে হয়রানির দাবি

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুন : সিপাহিজলা জেলার সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে এক ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চেকপোস্টে যাত্রী হয়রানির অভিযোগও সামনে এসেছে।

অভিযোগকারী আব্দুল মিয়ার বাড়ি মেলাঘর মহকুমার তেলকাজলা গ্রামে। তাঁর দাবি, বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে তিনি শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পৌঁছেছিলেন। কিন্তু ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাঁকে বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ করে যাত্রার অনুমতি দেননি।
ভুক্তভোগীর অভিযোগ, একই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি এর আগে দু’বার বাংলাদেশ সফর করেছেন। তখন কোনও ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়নি। কিন্তু এবার ইমিগ্রেশন কর্তৃপক্ষ দাবি করে যে তাঁর নামে বাংলাদেশেও একটি পাসপোর্ট রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটকে দেওয়া হয় বলে তিনি জানান।
এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এমন আচরণে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এদিকে, শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। একাধিক যাত্রীর দাবি, চেকপোস্টে প্রবেশের সময় জনপ্রতি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। যাতায়াতের ক্ষেত্রে আসা-যাওয়া মিলিয়ে একজন যাত্রীর কাছ থেকে মোট ৪০০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ।

যাত্রীদের একাংশের দাবি, ‘ওয়াই-ফাই সুবিধা’ ও ‘গাড়ি পরিষেবা’র কথা বলে এই অর্থ নেওয়া হলেও বাস্তবে এসব সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে শ্রীমন্তপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top