News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন
Image

ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের নিয়োগে অনুমোদন দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস সভাপতি অবিলম্বে ত্রিপুরার জেলা কংগ্রেস কমিটিগুলির সভাপতিদের নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছেন।

এআইসিসি জানিয়েছে, ‘সংগঠন সৃজন অভিযান’-এর অংশ হিসেবেই এই নিয়োগগুলি করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি জেলায় নিযুক্ত এআইসিসি পর্যবেক্ষকরা দলের সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। পাশাপাশি দলীয় কর্মী, নেতৃত্ব ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনগুলির ভিত্তিতে পর্যবেক্ষক এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনিযুক্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতিদের তালিকা নিম্নরূপ, আমবাসা জেলা: জ্যাকব রোখুম, বিলোনিয়া জেলা: শম্পা দত্ত, বিশালগড় জেলা: গোপীনাথ সাহা, ধর্মনগর জেলা: নিরুপম দে, কৈলাসহর জেলা: মোঃ বদরুজ্জামান, কৈলাসহর (কার্যকরী সভাপতি): সত্যবান দাস, সদর জেলা: তন্ময় রায়, সোনামুড়া জেলা: রোশন আলি, তেলিয়ামুড়া জেলা: প্রদ্যোৎ ভট্টাচার্য, উদয়পুর জেলা: টিটন পাল
রাজ্য কংগ্রেস নেতৃত্বের মতে, এই সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে তৃণমূল স্তরে দলকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে গতিশীল করার ক্ষেত্রে নতুন জেলা সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে খোয়াই জেলার নেতৃত্ববৃন্দকে নিয়ে…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026

গরু চোর সন্দেহে প্রকাশ্যে পিটিয়ে খুন, কল্যাণপুরে চাঞ্চল্য

কল্যাণপুর, ২ সেপ্টেম্বর: গরু চোর সন্দেহের বশে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

কৃষকের জমিতে হামলা, উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে কৃষিজমিতে প্রবেশ করে প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top