News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোট ছেলের নির্যাতনের হাত থেকে বাঁচতে থানার দ্বারস্থ গর্ভধারিণী মা
Image

ছোট ছেলের নির্যাতনের হাত থেকে বাঁচতে থানার দ্বারস্থ গর্ভধারিণী মা

আগরতলা, ৭ মে : ছোট ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনের হাত থেকে বাঁচতে অবশেষে থানার দ্বারস্থ হতে বাধ্য হলেন এক অসহায় মা।

জানা যায়, আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা স্বপন সরকার ২০১২ সালে মারা যান। স্বামীর মৃত্যুর পর স্ত্রী অমিতা সরকার অত্যন্ত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে দুই ছেলে ও এক মেয়েকে বড় করে তোলেন। পরবর্তীতে মেয়ের বিয়ে দেওয়ার পাশাপাশি বড় ছেলেরও বিয়ে দেন তিনি। দীর্ঘদিন শান্তিপূর্ণভাবেই চলছিল তাদের সংসার।

কিন্তু ইদানিং অমিতা সরকারের ছোট ছেলে কর্ণজিৎ সরকার মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। শুধু মাকেই নয়, তার বড় ভাইয়ের স্ত্রীকেও বিভিন্নভাবে হেনস্থা ও নির্যাতন করতে থাকে সে। অভিযোগ, প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে এসে কর্ণজিৎ সরকার বাড়ি থেকে মাকে বের করে দেওয়ার চেষ্টা করে। এমনকি লাঠি নিয়ে মা ও বৌদিকে মারধরেরও চেষ্টা চালায়। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

দীর্ঘদিন ধরে ছেলের অত্যাচার মুখ বুজে সহ্য করছিলেন অমিতা সরকার। কিন্তু বুধবার গভীর রাতেও একইভাবে হামলার চেষ্টা চালানো হলে ধৈর্যের বাঁধ ভেঙে যায় মা ও বৌদির। অবশেষে বৃহস্পতিবার দুপুরে অমিতা সরকার এবং তার পুত্রবধূ আমতলী থানায় গিয়ে অভিযুক্ত কর্ণজিৎ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুত্রবধূ জানান, “যে ছেলে নিজের মা এবং বড় ভাইকে সম্মান করতে জানে না, সে কখনোই অন্য কাউকে সম্মান দিতে পারে না। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন, আজ সেই মায়ের উপরই আক্রমণ চালাতে উদ্যত হচ্ছে সে।

অভিযোগপত্র জমা নেওয়ার পর পুলিশ তাদের আশ্বাস দিয়েছে যে, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top