News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা
Image

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ থাকা সত্ত্বেও কীভাবে চোরের দল পরিকল্পিতভাবে এই চুরি সংগঠিত করল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

জানা গেছে, বুধবার গভীর রাতে বাজারের স্বর্ণপট্টি এলাকায় ‘জয় জুয়েলারি’ নামে একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ দোকানের এক কর্মী দোকান খুলতে এসে ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। প্রথমে দোকানের দরজা ও গ্রিল অক্ষত থাকায় সন্দেহ না হলেও পরে পেছনের অংশে নজর যেতেই সামনে আসে চুরির আসল চিত্র। সেখানে টিনের চালা ও প্লাইউড কেটে ভেতরে প্রবেশের স্পষ্ট চিহ্ন দেখতে পাওয়া যায়।

প্রাথমিকভাবে অনুমান, চোরেরা অত্যন্ত কৌশলে টিন ও ছাদ কেটে দোকানের ভেতরে ঢুকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার সোনা ও রুপার গয়না চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি দোকানের মালিক স্বপন কুমার দে-কে জানানো হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের ব্যবসায়ীরাও জড়ো হন।

পরবর্তীতে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং একটি চুরির মামলা রুজু করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তৎপরতা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনার পর গোটা কদমতলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যায় নাজেহাল ব্যবসায়ীরা, অন্যদিকে বারবার চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে—এই দুঃসাহসিক চুরির রহস্য কত দ্রুত উদ্ঘাটন হয়, সেটাই দেখার।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top