News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত
Image

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট অনুযায়ী, ২৮ এপ্রিল রাত পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জেলায় মোট ২,০৩৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ১১২টি, গুরুতর ক্ষতিগ্রস্ত ৩২৯টি এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৫৮৮টি বাড়ি।

রিপোর্ট অনুযায়ী, ৮টি জেলার সকল  মহকুমাতেই ঝড়-বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের ফলে বহু জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। মোট ১২৯টি বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও একাধিক স্থানে রাস্তাও গাছ ভেঙে আটকে পড়ার ঘটনা ঘটেছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত সেগুলি পরিষ্কার করা হয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগে কোনো মৃত্যুর খবর নেই তবে ২ জন আহত হয়েছেন। কোনো গবাদি পশুর মৃত্যুর ঘটনাও ঘটেনি এখন পর্যন্ত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সেখানে একটি পরিবারের ৭ সদস্য আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত ১৪টি বাড়িতে ১.৪ লক্ষ টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। 

Releated Posts

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top