News Flash

  • Home
  • দেশ
  • গিরিডিহে টোল প্লাজার কাছে তিন ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ২
Image

গিরিডিহে টোল প্লাজার কাছে তিন ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ২

গিরিডিহ (ঝাড়খণ্ড), ১৬ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। বৃহস্পতিবার সকালে ডুমরি থানার অন্তর্গত কুলগো টোল প্লাজার কাছে তিনটি ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগোদর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দু’টি ট্রাকে ধাক্কা মারে। প্রথমে একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে সেটিকে ঠেলে সামনে থাকা কয়লা বোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়।

সংঘর্ষের পরপরই ট্রাকগুলির কেবিনে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ভিতরে আটকে পড়া এক চালক ও এক খালাসি বেরোতে না পেরে জীবন্ত দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা চেষ্টা করেও কাছে গিয়ে উদ্ধারকাজ করতে পারেননি।

ঘটনায় দুটি ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, আর একটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ডুমরি থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ দেহ উদ্ধার করা হয়।

এদিকে, অন্য একটি ট্রাকের চালক গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় তাকে ডুমরি রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ডুমরি এসডিপিও সুমিত প্রসাদ জানিয়েছেন, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও গাফিলতিই এই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত যান সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নতুন প্রজন্মকে নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝাতে হবে: প্রশ্নফাঁস আন্দোলনের আবহে মোহন ভাগবত

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ মিছিল ঘিরে উত্তেজনা

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড) এলাকায় ককরোচ জনতা…

ByBySandeep Biswas Jul 24, 2026

ছাত্র আন্দোলনে যোগ দিতে ‘এসআই পদ থেকে ইস্তফা’ দেওয়ার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি থেকে…

ByBySandeep Biswas Jul 24, 2026

বিহারে উত্তেজনার জেরে মুজফ্ফরপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, জেহানাবাদে গ্রেপ্তার ১৫

পাটনা, ২৪ জুলাই (আইএএনএস): রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তি ও হিংসার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top