News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরে ভাসল বাইক, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Image

পুকুরে ভাসল বাইক, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: ভয়ংকর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বিশালগড়ের চেলিখলা ব্রীজ সংলগ্ন এলাকায়, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

মৃত যুবকের নাম রাকিব হোসেন, বাড়ি রহিমপুরে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চন্দন দাস নামে আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইক ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। আহত দু’জনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়। তবে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় বাইক চালক রাকিব হোসেনের।

জানা গেছে, চন্দন দাস ছিলেন বাইসাইকেল আরোহী এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর বাইকটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়, যা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন।

এই ঘটনায় বিশালগড় থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top