News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য ভাগের দাবীদারদের ইঙ্গিত দিয়ে আইন শৃঙ্খলা নিয়ে রাজনাথ সকাশে মানিক সরকার

রাজ্য ভাগের দাবীদারদের ইঙ্গিত দিয়ে আইন শৃঙ্খলা নিয়ে রাজনাথ সকাশে মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ জানুয়ারি৷৷ পৃথক রাজ্যের দাবি রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করে দিতে পারে, সে বিষয়ে রাজ্য

বুধবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
বুধবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

সরকার যথেষ্ট চিন্তিত৷ উগ্রপন্থীর সমস্যা রাজ্যে নেই, কিন্তু উপজাতি অংশের মানুষদের একাংশকে বিভ্রান্ত করে যেভাবে রাজ্যভাগের জন্য আন্দোলনমুখী করে তোলা হয়েছে তা আগামীদিনে আইন শৃঙ্খলা ব্যবস্থাতেও প্রভাব ফেলবে৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সকাশে রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি পেশ করেছেন৷ সূত্রের খবর, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাতে, উঠে এসেছে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি৷ রাজ্যভাগের ইস্যুকে কেন্দ্র করে আগামীদিনে যাতে আইন শৃঙ্খলা ব্যবস্থায় কোন ব্যাঘাত না ঘটে সে বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী৷
আগামী ফেব্রুয়ারি মাসে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি এবং আইএনপিটি দিল্লিতে গণবস্থান পালন করবে৷ আইপিএফটির রাজ্য ভাগের দাবি এবং আইএনপিটির ইনার লাইন পারমিট চালু করার দাবি দুটোই কেন্দ্রের কাছে জানাবে তারা৷ স্বাভাবিকভাবেই উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির দাবির প্রতি কেন্দ্র নরম মনোভাব পোষণ করলে আইনশৃঙ্খলা ব্যবস্থা অবনতি ঘটতে পারে৷ ধারণা করা হচ্ছে, এই আশঙ্কাতেই মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামীদিনে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি না ঘটে তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন৷
এদিকে, মুখ্যমন্ত্রী এদিন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সাথেও দেখা করেছেন৷ আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণ এবং বেসরকারি সংস্থার বিমানে করে আগরতলা থেকে রোগীদের বর্হিরাজ্যের নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন৷ মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণের প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্দিষ্ট দিন স্থির করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি বেসরকারি সংস্থার বিমানে করে রোগীদের আগরতলা থেকে বর্হিরাজ্যে নিয়ে যাওয়ার বিষয়টি সুুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top