News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তিপ্রা মথার
Image

মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তিপ্রা মথার

আগরতলা, ৩১ মার্চ: টিটিএএডিসি নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করল তিপ্রা মথা পার্টি।

দলীয় সূত্রে জানা গেছে, তিপ্রা মথার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে, নির্বাচনী প্রচারের সময় বিকাশ দেববর্মা এমন মন্তব্য করেছেন—তিপ্রা মথা পার্টির পক্ষে পড়া ভোট শেষ পর্যন্ত বিজেপির কাছে স্থানান্তরিত হবে। এই ধরনের মন্তব্য ভোটারদের বিভ্রান্ত করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, অভিযোগপত্রে বলা হয়েছে যে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন রিপোর্ট সামনে এসেছে যেখানে নির্বাচনী প্রচারের কাজে সরকারি যানবাহন ও অন্যান্য সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিপ্রা মথার দাবি, এটি মডেল কোড অব কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রেক্ষিতে দলটি নির্বাচন কমিশনের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে—বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করা, সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালানো, বিকাশ দেববর্মার কাছ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করানো এবং নির্বাচনী প্রচারে তাঁর অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা। পাশাপাশি সরকারি যন্ত্রপাতি অপব্যবহারের অভিযোগেরও কঠোর তদন্তের দাবি জানানো হয়েছে।
তিপ্রা মথার সাধারণ সম্পাদক বৃশকেতু দেববর্মা স্বাক্ষরিত এই অভিযোগপত্রে বলা হয়েছে, দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ না নিলে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top