News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় দলবদল, বিজেপিতে যোগ ৩৩ ভোটারের
Image

তেলিয়ামুড়ায় দলবদল, বিজেপিতে যোগ ৩৩ ভোটারের

তেলিয়ামুড়া, ৩১ মার্চ: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএডিসি) নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে ফের একদল ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

মঙ্গলবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে ৩৬ মাইলের বাদরাই কামি এলাকায় আয়োজিত এক যোগদান সভায় তিপ্রা চৌদ্দটি পরিবারের মোট ৩৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে শামিল হন। এদিন প্রার্থী বিল্লু জমাতিয়া নিজে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার উন্নয়ন ও মৌলিক অধিকারের দাবিকে সামনে রেখেই এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন নবাগতরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। সেই প্রেক্ষাপটে বিল্লু জমাতিয়াকে ‘যোগ্য প্রার্থী’ হিসেবে বিবেচনা করে তাঁর উপর আস্থা রেখেছেন তাঁরা।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিল্লু জমাতিয়া বলেন, “এলাকার কচিকাঁচা শিশুদের সঠিক শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

উল্লেখ্য, টিটিএডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে, তেলিয়ামুড়া সহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলবদলের ঘটনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের সংগঠন মজবুত করতে জোর প্রচার চালাচ্ছে।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top