News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘর-সোনামুড়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত তিন মাদ্রাসা ছাত্র
Image

মেলাঘর-সোনামুড়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত তিন মাদ্রাসা ছাত্র

আগরতলা, ৩১ মার্চ: মেলাঘর থেকে সোনামুড়া যাওয়ার মূল সড়কের ইন্দিরা নগর রাস্তার মাথায় গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইকের করে সোনমুড়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন তিনজন মাদ্রাসার ছাত্র। ইন্দিরা নগর রাস্তার মাথায় সামনে আসতেই গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা সুমন হোসেন (বাড়ি অমরপুর), আল ইমরান হোসেন (বাড়ি উদয়পুর) এবং আবু সায়েদ (বাড়ি সোনামুড়া)। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

উল্লেখ্য, ইন্দিরা নগর রাস্তার মাথার এই অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রায়শই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন ওই এলাকায় দ্রুত ট্রাফিক ব্যবস্থা জোরদার করা ও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top