News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজুরি না পেয়ে এডিসি ভিলেজ কার্যালয়ে তালা, বিক্ষোভে রেগা শ্রমিকরা
Image

মজুরি না পেয়ে এডিসি ভিলেজ কার্যালয়ে তালা, বিক্ষোভে রেগা শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ মার্চ:  নিয়ম বহির্ভূত কাজের জেরে রেগা শ্রমিকদের মজুরি না মেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের চালিতা ছড়ি এলাকা। সোমবার মজুরির দাবিতে চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান রেগা শ্রমিকরা। এর ফলে কার্যালয়ের ভিতরে কর্মীরা কিছু সময়ের জন্য আটকে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, গত চার মাস ধরে তারা কাজের মজুরি পাননি। এর প্রতিবাদেই তারা এদিন বিক্ষোভে সামিল হন এবং দ্রুত বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।

এ বিষয়ে চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ের জিআরএস (গ্রাম রোজগার সহায়ক) জানান, এলাকায় দুটি পুকুর খননের কাজ অনুমোদিত হয়েছিল। নিয়ম অনুযায়ী, কাজ শুরু করার আগে শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাজের দাবি জানাতে হয় এবং সেই অনুযায়ী ব্লক অফিস থেকে মাস্টার রোল (এমআর) ইস্যু করা হয়।

তবে অভিযোগ উঠেছে, শ্রমিকরা যে কাজ করেছেন তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্লকের অনুমোদন নিয়ে করা হয়নি। বর্তমানে সেই কাজের প্রক্রিয়া স্থগিত রয়েছে। প্রক্রিয়া পুনরায় শুরু হলে এমআর ইস্যু করে শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা দ্রুত মজুরি প্রদানের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, কবে নাগাদ প্রশাসন এই সমস্যার সমাধান করে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে।

————

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top