News Flash

  • Home
  • দেশ
  • দেরাদুনে মর্নিং ওয়াকের সময় গুলিবিদ্ধ হয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের মৃত্যু
Image

দেরাদুনে মর্নিং ওয়াকের সময় গুলিবিদ্ধ হয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের মৃত্যু

দেরাদুন, ৩০ মার্চ (আইএএনএস) : উত্তরাখণ্ডের দেরাদুনে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ভি.কে. জোশির। সোমবার সকালে রাজপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টা নাগাদ জোহরি গ্রামের কাছে দুটি গাড়ির মধ্যে ওভারটেকিংকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে গুলি চলতে শুরু করে। সেই সময় কাছেই হাঁটছিলেন ব্রিগেডিয়ার জোশি। তিনি ওই গুলির লড়াইয়ের মাঝে পড়ে গুরুতর জখম হন।

তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

দেরাদুন সিটি এসপি প্রমোদ কুমার জানিয়েছেন, “সকাল ৭টা নাগাদ কন্ট্রোল রুমে গাড়ি ওভারটেকিং নিয়ে বিবাদের খবর আসে। সেই সময় গুলি চলার ঘটনায় একজন গুরুতর জখম হন, পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং ঘটনায় জড়িত গাড়ি ও সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

ইতিমধ্যেই একাধিক থানার এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানুয়ারি হরিয়ানার পঞ্চকুলায় মর্নিং ওয়াক করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান আরেক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল কুলবন্ত সিং মান। অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে পরে তাঁর মৃত্যু হয়।

Releated Posts

‘ভগবান কৃষ্ণ মুসলিম ছিলেন’ মন্তব্যে বিতর্ক, মৌলানা জারজিস আনসারির বিরুদ্ধে সরব সাধু-সন্ত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মৌলানা জারজিস আনসারির বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।…

ByByNews Desk Jul 16, 2026

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top