News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে: সচিব
Image

রাজ্যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে: সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ: রাজ্যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ সমস্ত পেট্রো পণ্যের মজুতও স্বাভাবিক রয়েছে। আজ খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন একথা জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বাণিজ্যিক এলপিজি সরবরাহ ৯০ শতাংশ রয়েছে। এলপিজি বুকিং প্রক্রিয়া শহরাঞ্চলে ১৫ থেকে ২৫ দিনের মধ্যে এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের পর দেওয়া হচ্ছে। তিনি জানান, রাজ্যে বর্তমানে বোধজংনগর এলপিজি প্ল্যান্ট থেকে পাঁচটি জেলা এবং শিলচর থেকে বাকি ৩টি জেলায় এলপিজি সরবরাহ চলছে। রাজ্যে বর্তমানে পিএনজি সংযোগ প্রায় ৯০ হাজার। এই সংযোগকে বৃদ্ধি করার উপর কাজ করছে রাজ্য সরকার।

এলপিজি, পেট্রোল, ডিজেলের কালোবাজারী এবং মজুতদারদের বিরুদ্ধে নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব। জ্বালানি, পেট্রোল, ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে দপ্তরের অধিকর্তা সুমিত লোধ সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top