News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর উপনির্বাচনে প্রচারে জোরদার আমরা বাঙালী দল
Image

ধর্মনগর উপনির্বাচনে প্রচারে জোরদার আমরা বাঙালী দল

ধর্মনগর, ২৮ মার্চ : ৫৬-ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। শনিবার আমরা বাঙালী দলের মনোনীত প্রার্থী বিভাস রঞ্জন দাসের সমর্থনে ধর্মনগর শহরে এক বিশাল পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে। প্রার্থীকে সঙ্গে নিয়ে কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলজুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর এলাকা।

শহর পরিক্রমা শেষে মিছিলটি পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়, যেখানে আয়োজিত হয় এক জনবহুল পথসভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বাঙালীদের সাংবিধানিক অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নের দাবি তোলেন। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ধর্মনগরের মানুষ বঞ্চিত বলে অভিযোগ করেন তাঁরা।

আগামী ৯ এপ্রিলের উপনির্বাচনে ‘পালতোলা নৌকা’ প্রতীকে ভোট দিয়ে প্রার্থী বিভাস রঞ্জন দাসকে জয়ী করার আহ্বান জানান দলীয় নেতৃত্ব। এখন দেখার, ভোটাররা শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেন।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top