News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্বালানিতে আবগারি শুল্ক কমানোয় বড় স্বস্তি, মোদী সরকারের সিদ্ধান্তে নাগরিকদের উপকার: অমিত শাহ
Image

জ্বালানিতে আবগারি শুল্ক কমানোয় বড় স্বস্তি, মোদী সরকারের সিদ্ধান্তে নাগরিকদের উপকার: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মার্চ (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে বিশ্বজুড়ে জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির মধ্যে কেন্দ্রের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের বড় স্বস্তি মিলেছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেন, “পশ্চিম এশিয়ার সঙ্কটের কারণে বিশ্বজুড়ে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে। এই পরিস্থিতিতে মোদী সরকারের আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নাগরিকদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।”

তিনি আরও বলেন, “অনেক দেশ যেখানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে, সেখানে মোদী সরকারের এই সিদ্ধান্ত মানুষের প্রতি দায়বদ্ধতা ও সংবেদনশীলতার পরিচয় দেয়।” এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের ওপর লিটারপিছু ১০ টাকা করে আবগারি শুল্ক কমিয়েছে। এর ফলে পেট্রোলে শুল্ক কমে ৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও, জ্বালানি রপ্তানি ও বিদেশগামী বিমানের জন্য সরবরাহের ক্ষেত্রে শুল্কে ছাড় দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২২ সালের একটি পুরনো বিজ্ঞপ্তি প্রত্যাহার করে আমদানি করা এভিয়েশন টারবাইন ফুয়েল-এর ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধের আশঙ্কার জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, তেল বিপণন সংস্থাগুলি বর্তমানে প্রতি লিটার জ্বালানিতে প্রায় ৪৮.৮ টাকা পর্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অনুমান করা হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের প্রভাবেই ঘটছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২.২৯ শতাংশ কমে ব্যারেলপিছু ১০৫.৫৩ ডলারে নেমেছে। মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দামও ২.৫৪ শতাংশ কমে ৯২.০৮ ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে, দেশে পেট্রোলিয়াম ও এলপিজি সরবরাহ সম্পূর্ণ নিরাপদ এবং নিয়ন্ত্রণে রয়েছে। ভুয়ো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্যও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top