News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনে সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়ন পেশ, জনকল্যাণে কাজের প্রতিশ্রুতি
Image

এডিসি নির্বাচনে সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়ন পেশ, জনকল্যাণে কাজের প্রতিশ্রুতি

আগরতলা, ২০ মার্চঃ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে সিমনা-তমাকারী (১৩) এবং বোধজংনগর-ওয়াকিনগর (১৪) কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থীরা শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, ১৩ নম্বর সিমনা-তমাকারী কেন্দ্র থেকে অমূল্য দেববর্মা এবং ১৪ নম্বর বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্র থেকে সঞ্জিত দেববর্মা মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে নির্বাচন আধিকারিকের নিকট মনোনয়নপত্র পেশ করেন।

এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকারসহ সিপিআই(এম) নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মিছিলের মাধ্যমে প্রার্থীদের সমর্থনে অংশ নেন তাঁরা।

মনোনয়ন পেশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থীরা জানান, এডিসি নির্বাচনে জয় নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী। তাঁদের দাবি, সাধারণ মানুষ শান্তি ও উন্নয়ন চায় এবং সরকারি অর্থ যেন প্রকৃত অর্থে জনকল্যাণে ব্যয় হয়, সেই প্রত্যাশা রয়েছে।

প্রার্থীরা আরও বলেন, “আমরা যদি এডিসি প্রশাসনে আসি, তাহলে জনগণের টাকা জনগণের জন্যই খরচ করব এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top