News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটি দুর্ঘটনায় সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া সংবাদমহলে
Image

স্কুটি দুর্ঘটনায় সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া সংবাদমহলে

উদয়পুর, ১৮ মার্চ: স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন স্যন্দন পত্রিকার সাংবাদিক নন্দন চক্রবর্তী। গতকাল রাতে শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় জাতীয় সড়কে ওই দূর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, স্কুটিতে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত নন্দন চক্রবর্তীর বাড়ি আগরতলার রামনগর এলাকায়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

এই আকস্মিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, সাংবাদিক ও বিভিন্ন মহলের মানুষ নন্দন চক্রবর্তীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top