News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামান্য দমকা হাওয়াতেই ভেঙে পড়ল তোরণ, অল্পের জন্য রক্ষা পথচারীরা
Image

সামান্য দমকা হাওয়াতেই ভেঙে পড়ল তোরণ, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ১৩ মার্চ : সামান্য দমকা হাওয়াতেই রাজধানীর চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকায় রাস্তায় লাগানো একটি বাঁশের তোরণ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হঠাৎ দমকা হাওয়া শুরু হতেই রাস্তার পাশে স্থাপন করা বাঁশের তোরণটি ভেঙে পড়ে। সেই সময় ওই এলাকায় শিশু সহ বেশ কয়েকজন পথচারী যাতায়াত করছিলেন। আচমকা তোরণটি ভেঙে পড়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা যায়। তাঁদের অভিযোগ, অনেকদিন আগেই একটি সরকারি কর্মসূচিকে সামনে রেখে ওই তোরণটি স্থাপন করা হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরও তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসনের এই অবহেলা ও অসাবধানতার কারণেই সামান্য দমকা হাওয়াতেই তোরণটি ভেঙে পড়েছে। এলাকাবাসীর মতে, যদি ঘটনাস্থলে বেশি ভিড় থাকত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top