News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপিকে পরাস্ত করতে আন্তরিক নয় সিপিআইএম : সুদীপ
Image

বিজেপিকে পরাস্ত করতে আন্তরিক নয় সিপিআইএম : সুদীপ

আগরতলা, ১৩ মার্চ : বিজেপিকে পরাস্ত করতে আন্তরিক নয় সিপিআইএম। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে সিপিআইএম আগাম প্রার্থীর নাম ঘোষণা করায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সাথে তিনি উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী প্রত্যাহারের দাবি জানিয়েছে তিনি।

শুক্রবার এক প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মণ বলেন, অতীতে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করার বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী দেয়নি। ভোট যাতে বিভক্ত না হয়, সেই লক্ষ্যেই কংগ্রেস সেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সময় সিপিআইএম তাদের প্রার্থী দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই আগাম প্রার্থী ঘোষণা করেছে, যা একেবারেই অনভিপ্রেত। সুদীপ রায় বর্মণের মতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে বিরোধী শক্তিগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় থাকা জরুরি।

তাঁর কথা, যদি সত্যিই বিজেপিকে পরাস্ত করার আন্তরিকতা থাকে তাহলে সিপিআইএমের উচিত ধর্মনগর উপনির্বাচনে তাদের প্রার্থী প্রত্যাহার করা এবং বিরোধী শক্তির মধ্যে সমন্বয় বজায় রাখা। অন্যথায় বিরোধী ভোট বিভক্ত হয়ে বিজেপিরই সুবিধা হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top