News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসুস্থ বিজেপি নেত্রী গীতা রায়কে দেখতে জিবি হাসপাতালে গেলেন সাংসদ রাজীব
Image

অসুস্থ বিজেপি নেত্রী গীতা রায়কে দেখতে জিবি হাসপাতালে গেলেন সাংসদ রাজীব

আগরতলা, ১৩ মার্চ : ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের নিষ্ঠাবান কর্মী এবং ২০১৩ সালে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গীতা রায়কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

বর্তমানে তিনি অসুস্থতাজনিত কারণে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। আজ তাঁকে দেখতে হাসপাতালে যান সাংসদ রাজীব ভট্টাচার্য্য। সেখানে গিয়ে তিনি গীতা রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে চিকিৎসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন তিনি।

সাক্ষাৎ শেষে তিনি গীতা রায়ের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা জানান। তিনি বলেন, মাতা ত্রিপুরাসুন্দরীর চরণে প্রার্থনা করা হচ্ছে যাতে গীতা রায় দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top