News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ১০ দফা দাবিতে এক দিনের প্রতীক ধর্মঘটের ডাক
Image

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ১০ দফা দাবিতে এক দিনের প্রতীক ধর্মঘটের ডাক

আগরতলা, ১৩ মার্চ : আগামী ১৬ মার্চ, সোমবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্বীকৃত কর্মচারী ও অফিসার সংগঠনগুলির যৌথ মঞ্চ “জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম”-এর ডাকে ১০ দফা দাবিতে এক দিনের প্রতীক ধর্মঘট পালিত হবে। ব্যাংকের কর্মচারী সংগঠন টিজিবিইএ, টিজিবিইএফ, টিজিবিওএ এবং টিজিবিওইউ এই কর্মসূচিতে অংশ নেবে বলে জানা গেছে।

সংগঠন সূত্রে জানা যায়, ব্যাংকের কর্মপরিবেশের উন্নয়ন, বেতন ও ভাতা সংক্রান্ত বিভিন্ন ন্যায্য দাবির বাস্তবায়নের উদ্দেশ্যেই এই ধর্মঘট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মচারীদের জন্য সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা, নাবার্ডের নির্দেশ অনুযায়ী ৯ম যৌথ নোট এবং ১২তম দ্বিপাক্ষিক বেতন চুক্তির সুবিধা কার্যকর করার দাবিও উত্থাপন করা হয়েছে।

এছাড়াও ব্যাংকের বিভিন্ন শাখার যথাযথ শ্রেণিবিভাগ নির্ধারণ, ব্যবসার প্রয়োজন অনুযায়ী জনবল বণ্টন, ডিআরডব্লিউ ও স্যানিটেশন কর্মীদের ন্যূনতম মজুরি কার্যকর করা এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে কর্মীদের প্রাপ্য সুবিধা প্রদানের দাবিও রয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে।

সংগঠনগুলির আরও দাবি, ব্যাংকে স্বচ্ছতা বজায় রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বীকৃত কর্মচারী প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ পরামর্শ কমিটি গঠন করতে হবে। পাশাপাশি উন্নত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের আধুনিক কাঠামোগত পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজন হলে অতিরিক্ত প্রশাসনিক অঞ্চল গঠনের দাবিও জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, উত্থাপিত দাবিগুলির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই প্রতীক ধর্মঘট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top