News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ত্রিপুরার ২টি এডিসি আসনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিল
Image

দক্ষিণ ত্রিপুরার ২টি এডিসি আসনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিল

আগরতলা, ২০ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ২টি আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থীরা শুক্রবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৭ নম্বর পূর্ব মুহুরীপুর-ভুরাতলী এসটি সংরক্ষিত আসনে প্রার্থী বার্জুং ত্রিপুরা এবং ২৮ নম্বর শিলাছড়ি-মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে প্রার্থী উচাথৈই মগ, দলীয় সমর্থক ও নেতৃত্বদের সঙ্গে নিয়ে সাবরুম মহকুমা শাসক তথা দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এর আগে সকাল সাড়ে এগারোটা নাগাদ কলাছড়া এলাকা থেকে বাইক ও গাড়ির একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি মনুবনকুল হয়ে সাবরুম মহকুমা দপ্তরের সামনে পৌঁছায়। পরে সেখান থেকে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে সুশৃঙ্খলভাবে আরেকটি মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে যান প্রার্থীরা।

এই মিছিলে প্রার্থী বার্জুং ত্রিপুরা ও উচাথৈই মগ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, সাংসদ শংকর প্রসাদ দত্ত, তাপস দত্ত এবং জিএমপি নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরীসহ অন্যান্য নেতৃত্ব।

দুপুর ১টা ২০ মিনিটে ২৭ নম্বর আসনের প্রার্থী বার্জুং ত্রিপুরা প্রথমে তার মনোনয়নপত্র জমা দেন। এরপর ২৮ নম্বর আসনের প্রার্থী উচাথৈই মগও নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র দাখিল করেন।

Releated Posts

ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি

আগরতলা, ৯ আগস্ট: ১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’। সেই ঐতিহাসিক…

ByByReshmi Debnath Aug 9, 2026

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top