News Flash

Image

রাতের আঁধারে বিদ্যালয়ে চুরি, চাঞ্চল্য

কৈলাসহর, ঊনকোটি : কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত যুবরাজনগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত যুবরাজনগর কলোনী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা চলছিল, যার সুযোগ নিয়েই এই চুরির ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ইরানি থানার সেকেন্ড অফিসার শ্রীকান্ত চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় ঠিক কী কী সামগ্রী চুরি হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top